ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে বাগান মালিকরা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১০২ বার পঠিত

সরাদেশে বয়ে যাওয়া তীব্র তাপমাত্রার কারণে ক্ষতির মুখে দিনাজপুরের কলা চাষিরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে কলার গাছের মাথা ভেঙে যাচ্ছে। এতে করে পরিপক্ক না হতেই কলার গাছ ভেঙে যাওয়াতে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকরা। দুই বেলা পানি দিয়েও কোন সমাধান পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্

উত্তরের জনপদ দিনাজপুর। এই জেলাতে লিচুর পাশাপাশি দিন দিন বাড়ছে কলা চাষ। গত কয়েক দিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে কলা গাছের মাথায় পানি কমে যাওয়াতে ভেঙে যাচ্ছে গাছ। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কলা বাগানিরা। দিনে দুই বেলা পানি দিয়েও কোন ফল পাচ্ছেন না তারা। পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে বিপাকে পড়তে হচ্ছে কলা বাগানের মালিকদের। জেলার অধিকাংশ কলা বাগানের একই অবস্থা। সেই সঙ্গে ভেঙে গেছে কলা চাষিদের স্বপ্ন।

দিনাজপুর জেলাতে গত ২৫ দিন থেকে ৩৫ থেকে ৪০ ডিগ্রি মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। পরিপক্ক কলা না হওয়ার কারণে বাহির থেকে পাইকাররা আসছেন না। ফলে অপরিপক্ক কলা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। এই জেলাতে চিনিচম্মা, সাগরকলা, অগ্নীস্বর, কানাইবাসী, অনুপম, সবরীকলাসহ নানা জাতের কলা চাষ হচ্ছে।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার কয়েকজন কলাচাষি বলেন, আগে চাষিরা বিঘা প্রতি থেকে ৫০ হাজার টাকার কলা বিক্রি করলেও বর্তমানে ২০ থেকে ২৫ হাজার টাকার কলা বিক্রি করতে পারছেন। দিনে দুই বেলা পানি দিয়েও কোন কাজ হচ্ছে না। আগের থেকে পাইকারও কমে গেছে। আমরা খুব বিপাকে রয়েছি।

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে বাগান মালিকরা

আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪