ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক ৯ অটোরিকশা উদ্ধার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৫১ বার পঠিত

সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইকৃত ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মোঃ বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার মোঃ রিয়াজ জাবেদের ছেলে মোঃ হৃদয় জাবেদ (২৪) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ দুলাল বেপারী (৪২)। তারা সবাই রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো। এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা ওই রিকশায় একটি নিদিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন। পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন। এভাবেই তারা গরিব চালকদের শেষ সম্বল অটোরিকশাটি লুটে নেয়।

তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয়ের সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক ৯ অটোরিকশা উদ্ধার

আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩