ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অজ্ঞাত যুবতীর পরিচয় শনাক্ত,ধর্ষণ করে হত্যার অভিযোগে সৎ বাবা আটক

ইয়াসিন আরাফাত, যশোর:
  • আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪৪ বার পঠিত

সোমবার (১৮ সেপ্টেম্বর)দুপুরের পর যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় শনাক্ত করেছে ডিবি পুলিশ। তার নাম আঁখি।

তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামের মেয়ে। ডিবি আরও জানিয়েছে আঁখিকে তার সৎ পিতা মিন্টু ধর্ষণের পর হত্যা করে। এরপর তার লাশট্রেন লাইনের পাশে ফেলে রেখে যায়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান,এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে।বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।

উল্লেখ্য,সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করে।

ট্যাগস :

অজ্ঞাত যুবতীর পরিচয় শনাক্ত,ধর্ষণ করে হত্যার অভিযোগে সৎ বাবা আটক

আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩