ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

স্ত্রীকে হত্যার পর ৬ বছর মৃত সাজার নাটক, অতপর আটক

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মৃত সাজার নাটক করেছেন মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫) নামের এক ঘাতক। অবশেষে তাকে পুলিশের হাতে আটক হতে হলো।

আজ বুধবার (১১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চল থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ওসমান আলী ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

আজ রাতে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ২০১২ সালের ১৯ আগস্ট (রবিবার) রাত ৮.৩০টায় ওসমান আলী তার স্ত্রী লাকী বেগমের (২০) কাছে একহাজার টাকা চান। লাকী তার স্বামীকে টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী লাকীকে বসতঘরের বাইরে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত লাকীর বাবা মো. আ. রহিম বক্স (৫৭) থানায় হত্যা মামলা (নম্বর ১৮, তাং ২১/০৮/২০১২ খ্রি.) দায়ের করেন।

এদিকে মামলাটি চলমান থাকা অবস্থায় ওসমানের পরিবার থেকে আদালতে জানানো হয় যে, ২০১৭ সালের ১০ এপ্রিল আসামী কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সাজা থেকে রেহাই পেতে দীর্ঘ ৬ বছর ওসমান পলাতক থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয় এবং অবশেষে তাকে জীবিত আটক করা হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, পুলিশ আসামীর মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান সনাক্ত করে। রবিবার বিকেলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশ গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর দূর্গম চরাঞ্চল থেকে ঘাতক ওসমানকে আটক করে।

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :

স্ত্রীকে হত্যার পর ৬ বছর মৃত সাজার নাটক, অতপর আটক

আপডেট সময় : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩