ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেলফি’র ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

সাভারে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার (২২) বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকার বাসিন্দা। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার স্বামীর নাম আব্দুল করিম খান পটুয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত আফসানা তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেলের পেছনে বসে বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। হেমায়েতপুর এলাকায় আসলে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে তাদেরকে ধাক্কায় দিলে দুজনই পড়ে যায়। এতে করিম খান হাতে অল্প আঘাত পেলেও আফসানা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। যেহেতু উনি একজন এপিবিএন সদস্য ছিলেন। তাই এপিবিএন কর্মকর্তাদের সাথে যোগযোগ করা হয়েছে। উনারা আসলে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

ট্যাগস :

সেলফি’র ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩