ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাত মাসে হাজারো রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে মানবসেবা রক্তদান ফাউন্ডেশন

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর)
  • আপডেট সময় : ০৮:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২১৩ বার পঠিত

ফরিদপুরে প্রতিষ্ঠার প্রথম সাত মাসেই অন্তত এক হাজার রোগীকে রক্তের ব্যবস্থা করে দিয়েছে মানবসেবা রক্তদান ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

“মানবতার টানে সদা প্রস্তুত মোরা রক্তদানে” ও “চলবে মোরা একসাথে জয় করবো মানবতাকে” এই স্লোগানকে ধারণ করে ৩০ নভেম্বর, ২০২২ তারিকো মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর  যাত্রা শুরু করে। এই কমাসেই সংগঠনটি অসহায় মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করে দেওয়া, অসহায় মানুষের পাশে দাড়িনোসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রতিষ্ঠালগ্ন থে‌কে শত শত মানুষের রক্তদান সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” ফরিদপুরের নয়টি উপজেলায় তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

বর্তমানে নয়টি উপজেলার এক ঝাঁক কর্মঠ স্বেচ্ছাসেবী দ্বারা সংগঠনটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয় এই সংগঠনের মাধ্যমে। সংগঠনটি প্রথমে যাত্রা শুরু করে ফরিদপুর টেপাখোলায় অবস্থিত বৃদ্ধাশ্রম ও এতিমখানায় একটি প্রোগ্রামের মধ্য দিয়ে। সালথা, নগরকান্দা ও বোয়ালমারী এই তিন উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন করেছে। গত ঈদুল ফিতরের আগে জনপ্রতি প্রায় ৫০০ টাকা করে একশোর অধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ঈদের পরে সংগঠনটির পক্ষ থেকে কুয়াকাটায় আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ফরিদপুর হাউসিং স্টেটে সংগঠনটির নিজস্ব অফিস রয়েছে। কিছুদিন আগে নিজস্ব ৪০ জন স্বেচ্ছাসেবীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পরে ফরিদপুর ধুলদি ফান প্যারাডাইস পার্কে ঈদ পরবর্তী পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। এভাবেই বিভিন্ন সামাজিক কাজে সংগঠনটি অবদান রেখে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আওলাদ হোসেন মিয়া বলেন, ফরিদপুর জেলার প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত নারী-পুরুষকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবক শ্রেণিদেরকে আমরা উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের মানবিক ও সামাজিক প্রোগ্রামের আয়োজন করে থাকি।

এডমিন মোঃ মিরাজ হুসাইন বলেন, আমরা সব সময় মানুষের কাছে পজিটিভ মেসেজ পৌঁছাতে চাই। আমরা দল-মত, ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে চাই।

সাত মাসে হাজারো রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে মানবসেবা রক্তদান ফাউন্ডেশন

আপডেট সময় : ০৮:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩