ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাংবাদিক নাদিমের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলো জেলা পরিষদ চেয়ারম্যান

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৩২০ বার পঠিত

সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের একমাত্র মেয়ে রাব্বিলাতুল জান্নাতের পড়ালেখার যাবতীয় ব্যায় বহনের দায়িত্ব নিলো জামালপুর জেলা পরিষদ।

আজ দুপুরে এ সংক্রান্ত যাবতীয় কর্ম সম্পন্ন করা হয়েছে। জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম এবং প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এসময় উপস্থিত ছিলেন।
জান্নাত এ বছর স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছু।
এর আগে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, নাদিমের কবর জিয়ারত করে তার আত্নার শান্তি কামনা করেছিলেন।
তখন তিনি জান্নাতের পড়ালেখার ব্যায় বহনের ঘোষণা দিয়েছিলেন। পূর্বের ঘোষণা বাস্তবায়নে সকল কাজ আজ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন,
আমরা নিহত সাংবাদিক নাদিমের পরিবারের পাশে আছি, থাকবো। তার পরিবারের যে কোন ন্যায়সঙ্গত দাবি পূরণে আমরা সচেষ্ট আছি।

গত ১৪ জুন বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের উপর হামলা করে একদল সন্ত্রাসী,পরদিন বিকাল তিনটায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ( বরখাস্তকৃত) মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাত সহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবু সহ ১৩ আসামি কে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস :

সাংবাদিক নাদিমের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলো জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩