ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৭১ বার পঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বডসরা ও সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়া পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন আ’লীগ নেত্রী
ফাহমিদা বুলবুল কাকলি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার দেখবো। তার উন্নয়নের সারথি হিসাবে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে আগামী সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলালকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেত্রী রোজিনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,সাতপোয়া ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য চান মিয়া, সাতপোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩