ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে ট্রেনে আগুনের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ

মো: আলা আমিন -জামালপুর:
  • আপডেট সময় : ১১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে জড়িত বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিচার চান মুক্তিযোদ্ধার সন্তান ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

এ দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িতদের বিচার দাবি করেন।

এছাড়া বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের প্রতিহত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে আওয়ামী লীগের মনোনয়নের দাবি জানান।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১.১০টায় সরিষাবাড়ী স্টেশনে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে অন্তত এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়েরের পর ইতোমধ্যেই পুলিশ বিএনপির নেতাসহ ১১ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

সরিষাবাড়ীতে ট্রেনে আগুনের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩