ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক ৫ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

মো: আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০২:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৯৩ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই লাইনে ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল বন্ধ ছিল।বুধবার (৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে জামালপুর-সরিষাবাড়ি লাইনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিচয় জানা যায়নি। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এখনও তদের পরিচয় জানতে পারিনি। তারা চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগস :

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক ৫ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

আপডেট সময় : ০২:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫