ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে ভূবনেশ্বর নদের বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু

মো: মিজানুর রহমান-সদরপুর(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৮০ বার পঠিত

‘‘নদী পুকুর ডোবা খাল পরিষ্কার রাখবো চিরকাল’’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূবনেশ্বর নদীর কচুরিপানা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার( ১৭ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ভূবনেশ্বর নদী পর্যন্ত গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে ভাষানচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূবনেশ্বর নদীর একাংশ পরিষ্কারের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, জন প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সদরপুরে সকল নদ-নদী পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ ভূবনেশ^র নদের একাংশ পরিষ্কার করে অনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছি। উপজেলার নদ-নদী দূষণ মুক্ত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জন প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহনের মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাব।

সদরপুরে ভূবনেশ্বর নদের বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩