ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে ইলিশ বিক্রির অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৬১ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশ বিক্রির অপরাধে সুমন মালো (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে তাকে ইলিশসহ আটক করে সদরপুর থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান মাহমুদ রাসেল তার অফিস কক্ষে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সুমনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/১ ধারায় জরিমানা করা হয়েছে। ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরান, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশ প্রজনন মৌসুমে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব।

সদরপুরে ইলিশ বিক্রির অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩