ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১১:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৪৪ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ৭ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোকমাইন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, আমাদের এক ছেলে এক মেয়ে সন্তান। আমার স্বামী ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালাতো। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার স্বামী মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাবরনা ইউপির সদস্য আব্দুল খালেক বলেন, মোকমাইন বিদ্যুৎ সংযোগের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আক্তার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩