ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে সুন্দরবন দিবস উদযাপন

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে জাঁকজমকপূর্ণ ভাবে বিশ্ব সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব সুন্দরবন দিবসে সুন্দরবনকে দূষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবীতে আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, বনজীবি ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও পরিবেশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। 

বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) এর সহায়তায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ,সাতক্ষীরা রেঞ্জের মো. হাবিবুল আলম, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের এসআই সুজিত সরকার, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ‘র সভাপতি মাহমুদা পারভীন, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, ইয়ুথনেট এর মো. ইমাম হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যোগ দেন, সিএনআরএস, কোডেক,সিডিও ইয়ুথ টিম,সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস),ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও প্রেরণা।

এসময় বক্তারা বলেন,সুন্দরবন মায়ের মতন। সুন্দরবনকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চল কে আগলিয়ে রাখে। এই বন ধ্বংস হোক আমরা চাই না। যারা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হরিণ শিকারী ও চোরাকারবারি দের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপস্থিত সকলেই একবাক্যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন দিবস যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বেসরকারি সংগঠন গুলোর পাশাপাশি সরকারি যেন মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করে,এমনটাই দাবি জানান।

এর আগে অতিথিবৃন্দ,অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী সহযোগে একটি বর্ণাঢ্য র‍্যালি নীলডুমুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,এসএসএসটি বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ।

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে সুন্দরবন দিবস উদযাপন

আপডেট সময় : ১০:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫