ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শোক দিবসে হিফজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৭১ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আমিনবাজারে এতিম খানা ও মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে পুলিশ।

মঙ্গলববার (১৫ আগষ্ট) রাত ৮টার দিকে আমিনবাজার পুলিশ ক্যাম্পে এ কুরআন শরীফ বিতরণ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা ও ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসওয়াদুর রহমানসহ সাভার মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব আম্মেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

এ সময় রুপালী সৈকত মাদরাসা আবু হুরায়রা রাঃ নামের একটি মাদ্রাসার ৩৫ জন হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। পরে সম্মানিত অতিথিসহ উপস্থিত সকলকে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

শোক দিবসে হিফজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

আপডেট সময় : ০৭:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩