ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৯৭ বার পঠিত

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও লিফলেট
অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৫ টায় জেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু শহরের নিউমার্কেট এলাকায়
তার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব
উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনা, শিক্ষার্থীদের
বিনামূল্যে বই প্রদানসহ হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।

তবে সেই উন্নয়নের তুলনামূলক প্রচার-প্রচারণা নেই। তার বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে আমরা উন্নয়নের
চিত্র ও তথ্য সম্বলিত লিফলেট জনসাধারণের বিতরণ শুরু করেছি।

মতবিনিময় সভা শেষে শহরের নিউমার্কেট ও শহীদ বুলবুল সড়কে লোকজনের হাতে
লিফলেট তুলে দেওয়া হয়।

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩