ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২০১ বার পঠিত

শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের নবীনগর এলাকায় ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ নেতা বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, শহর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম।

এসময় গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিকব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে জেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। মসজিদটি সম্পন্ন করতে সময় লাগবে ১ বছর। নির্মাণ কাজ বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত অধিদপ্তর।

ট্যাগস :

শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩