ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে ভূয়া কাজীদের দৌরাত্ব বন্ধের দাবি

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পঠিত

শেরপুর জেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ভূয়া কাজীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ভূয়া কাজীদের দাপটে সরকার অনুমোদিত কাজীরাই অসহায় হয়ে পড়ছে। জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে অবসর ও মৃত্যুবরণকারী নিকাহ রেজিষ্ট্রারদের ছেলে ও কতিপয় ভুয়া কাজী আইন মন্ত্রণালয়ের নিকাহ রেজিষ্ট্রার পদে নিয়োগ না পেয়েই কাজী অফিসের সাইনবোর্ড টানিয়ে এবং বিজ্ঞ নোটারী পাবলিকগণ আইন অমান্য করে হলফ নামার মাধ্যমে ঘোষণা দিয়ে বাল্য বিবাহ ও তালাক সম্পাদন করে আসছে বলে অভিযোগ জেলা কাজী সমিতির।
ভূয়া কাজীদের দৌরাত্ম বন্ধসহ বাল্য বিয়ে বন্ধসহ ভূয়া কাজীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে শেরপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের পাশে অবস্থিত কাজী অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শেরপুর জেলা নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোহেবুল্লাহ। এ সময় কাজী মো. আবুজর আল আমীন, মো. আলমগীর হোসেন, আনোয়ারুল হক, সায়েম, শহিদুল্লাহ, আব্বাস উদ্দিন, আযহারুল ইসলাম, আসাদুজ্জামান, মোতাছির বিল্লাহ, নূর ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কাজীগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ বলেন, নিকাহ্ রেজিস্ট্রার পদে নিয়োগ না পেয়েই মো. আবদুর রাকিব সাইনবোর্ড টানিয়ে ও ফেসবুকে আইডি খুলে মো. আবদুল হামিদসহ কতিপয় ব্যক্তিকে সহকারী নিয়োগ দিয়ে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে আসছে। তিনি আরও বলেন, রাজু আহম্মেদ, মো. হারুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ছামিদুল হক, মো. খাবিরুল ইসলাম, কাজী মো. আবদুল হান্নান, মো. জাকির হোসেন, মো. রাসেল, অ্যাডভোকেট জমশেদ আলীসহ কতিপয় ব্যক্তি আরও সহকারী নিয়োগ দিয়ে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন কাজের সাথে জড়িত রয়েছে। তিনি বলেন, এদের অনেকেই শিক্ষকতাসহ অন্যান্য পেশার সাথে জড়িত থেকে এবং অন্যের শিক্ষা সনদ ব্যবহার করে নিজের পিতা-মাতার নাম বদলিয়ে ভুয়া কাজী সেজে অবৈধভাবে আইনের কোনরূপ তোয়াক্কা না করেই অন্যায় ও অবৈধভাবে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে চলেছেন। তিনি ভুয়া কাজীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

ট্যাগস :

শেরপুরে ভূয়া কাজীদের দৌরাত্ব বন্ধের দাবি

আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩