ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্প চোরাই চক্রের মূল হোতা গ্রেফতার

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর  :
  • আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২২০ বার পঠিত
শেরপুরে আবাদি ক্ষেত থেকে বৈদ্যুতিক সেচপাম্প চোরাই চক্রের মূল হোতা মো. জুয়েল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মার্চ বুধবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসাথে জুয়েলের বাড়ি থেকে ২টি চোরাই মোটর উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল ওই গ্রামের আলহাজ¦ চান্দু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে জুয়েলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওই তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প বসিয়ে বোরো ধানের সেচ কার্যক্রম চালিয়ে আসছিলেন কৃষকরা। গত ১২ মার্চ রবিবার রাতে চকআন্ধারিয়া পূর্বপাড়া গ্রামের সিদ্দিক মিয়া, বাবুল মিয়া, মজিবর রহমান, আনার মিয়া, আল আমিন ও সমর উদ্দিনসহ ৬ জন কৃষকের ৬টি বৈদ্যুতিক সেচ পাম্প চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আশেপাশের ৩০ একর বোরো আবাদের সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার ও চোরাই মোটর উদ্ধারে অভিযান শুরু করেন। এদিকে সেচপাম্প চুরির ঘটনায় চকআন্ধারিয়া গ্রামের কৃষক সেলিম মিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মাইনুল ইসলাম অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে জুয়েল মিয়াকে গ্রেফতার করেন এবং তার বসতবাড়ি থেকে চোরাই দুটি সেচ পাম্প উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে জুয়েল সেচপাম্প চুরির বিষয় স্বীকার করে জানিয়েছে, তার আরও ৩/৪ জন সহযোগীসহ সে ওই সেচপাম্পগুলো চুরি করেছে। তবে মামলার তদন্তের স্বার্থে সহযোগীদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। খুব দ্রুতই তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ আরও ৯টি মামলা চলমান রয়েছে।
ট্যাগস :

শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্প চোরাই চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩