ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পঠিত

শেরপুর জেলা সদরের চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলা প্রধান আসামী বিপুল মিয়া (২২)কে গাজীপুর সদর উপজেলার চাপুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিপুল মিয়া শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ভূইয়ারচরের মোঃ দুদু মিয়ার ছেলে ।

র‌্যাব জানায়, ধর্ষিতা নাবালিকা স্কুল ছাত্রী বিপুল মিয়ার পাশের গ্রামের দরিদ্র বাবা-মার সন্তান। স্কুলে যাতায়াতের সময় বিপুল প্রতিনিয়ত ইভটিজিং করতো। গত ২৮ জুলাই স্কুলে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে সে। ওই ঘটনায় মামলায় বিপুল মিয়া গ্রেপ্তার হয় এবং গত ৮ আগষ্ট জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে বিপুল। পরে গত ১৯ আগষ্ট রাতে ওই স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা বিপুল মিয়া তাকে জোরপূর্বক বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শেরপুর সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৭/৯(১)/৩০ ধর্ষণ মামলা হয়েছে।

এ ঘটনার পর থেকে সে গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র‌্যাব ২৪ আগষ্ট রাতে গাজীপুর সদরের চাপুলিয়া থেকে প্রধান আসামি বিপুল মিয়াকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করে আজ দুপুরে ভিডিও বার্তা প্রদান করেন। ধৃত বিপুলকে শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩