ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবলে নকলা চ্যাম্পিয়ন

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৫৯ বার পঠিত

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন ও শেরপুর সদর উপজেলা দল রানারআপ হয়েছে।

১৮ নবেম্বর শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নকলা উপজেলা দল ১-০ গোলে শেরপুর সদর উপজেলা দলকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে। আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ জমজমাট এ ফাইনাল খেলার ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন নকলা’র অধিনায়ক সোহেল রানা। এই গোলের সুবাদে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন।
এছাড়া রংধনু ডিজিটাল পয়েন্টের সৌজন্যে নকলার গোলাকিপার বিপুল মিয়া অসাধারণ কয়েকটি সেভের কারণে ‘ম্যান অব দি ফাইনাল’ এবং শেরপুর সদরের আক্রমণভাগের খেলোয়াড় আতিক মিয়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সচন্দ সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।

ট্যাগস :

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবলে নকলা চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩