ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শাপলা ফুলের সৌন্দর্য; কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে

মো: আরিফুল ইসলাম - খাগড়াছড়ি :
  • আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৬১৫ বার পঠিত

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল। মাটিরাঙ্গার বিভিন্ন জলাশয়ে দেখা মেলে শাপলা ফুলের। সাদা শাপলার পাশাপাশি শীতের এই সময়ে বেশি দেখা যায় লাল শাপলা। শাপলার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা। এই শাপলার ছবি সম্প্রতি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা এলাকা থেকে তোলা হয়েছে।

যে দিকে চোখ মেলে তাকাবেন-শুধু সবুজের অপরুপ শোভা চারিদিকে সবুজ পাহাড় ও ফসলের ক্ষেত পাহাড়ের মাঝে মাঝে এক খন্ড জলাভূমিতে শাপলা ফুলের সমারোহ। এক দেখাতেই পানির ওপর ফুটে থাকা শাপলা ফুলের নজরকাড়া সৌন্দর্য মুগ্ধ করবে। চোখ জুড়ে যায়। না দেখলে বিধাতার এই সৌন্দর্য অনুমান করা যায় না। সবুজ ডগায় ফোটা শাপলার গালিচা দেখতে হলে আপনাকে যেতে হবে ডাকবাংলাতে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারে পাশে এ লেকের অবস্থান।

এই লেকে ফুটেছে চোখে লাগার মতো শাপলা ফুল। দূর থেকে দেখা মাত্র মনের মাধুরি থেকে বেরিয়ে আসবে ‘কি অপরূপ সৌন্দর্য!’। হয়তো মনের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠবেন- ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন… আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ’।

এ লেকের চারদিকে গাছে গাছে পাখির কোলাহল শোনা যায়, ভাগ্য ভালো থাকলে হঠাৎ দেখা যেতে পারে বন্য বানরের দুষ্টুমি। গাছের এ ডাল থেকে অন্য ডালে লাফাতে দেখলে ভালই লাগবে। শাপলা এক প্রকার জলজ উদ্ভিদ ও ফুল। শাপলা ফুল বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় ফুল।

একসময় দেশের গ্রামীণ এলাকার ডোবা-নালা, খাল-বিল, জলাশয়ে শাপলা ফুল দেখা যেতো। কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে।

শাপলা ফুলের সৌন্দর্য; কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে

আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩