ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহীদ ওসমান হাদির জানাজা দুপুর ২টায়, স্থান মানিক মিয়া অ্যাভিনিউ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৮৭ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরিবর্তে আধাঘণ্টা এগিয়ে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, জানাজায় অংশগ্রহণকারীদের ভারী ব্যাগ বা কোনো ধরনের ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে রাখা হয়। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ট্যাগস :

শহীদ ওসমান হাদির জানাজা দুপুর ২টায়, স্থান মানিক মিয়া অ্যাভিনিউ

আপডেট সময় : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫