ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় ইউএনও এর উদ্দ্যোগে বাল্য বিবাহ পন্ড

মোঃ শাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৬৪ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড হলো। ২২ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে মোঃ আঃ সোবাহান তার স্কুল পড়–য়া কণ্যা ইসরাত জাহানকে বাল্য বিবাহ দিচ্ছে এমন গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের নেতৃত্বে শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই এর সহযোগীতায় ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় তাদের উপস্থিতি টেরপেয়ে বর ও তার সঙ্গীয়রা পালিয়ে যায়। পরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ ধারা মতে কনের পিতা সোবাহানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড করবেননা বলে মুছলেকা দেন।

এ ব্যপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম বলেন, বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদে ওই এলাকায় গিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন যাতে এ এলাকায় এ ধরনের কর্মকান্ড কেউ না করে তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

শরণখোলায় ইউএনও এর উদ্দ্যোগে বাল্য বিবাহ পন্ড

আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩