ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত

শেখ মাসুদ পারভেজ- নড়াইল:
  • আপডেট সময় : ০৮:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৬৩৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সূযর্দয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, ফায়ার সার্ভিস, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগে আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ অ্যাড. আইয়ুব আলী, নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, লোহাগড়ার সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন, জেলা যুবলীগের সদস্য শেখ ছদরউদ্দিন শামীমসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ০৮:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩