ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লিবিয়ায় যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবির ঘটনায় মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরিফুল হাসান -সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২২০ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার যুবক শাকিল মিয়াকে (২২) ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মুক্তিপণ দাবির ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাকিল (২৮) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা।

শুক্রবার বেলা আড়াইটার দিকে সালথা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সালথা থানায় জিম্মি শাকিলের বাবা মো. টুটুল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন একই গ্রামের লিবিয়াপ্রবাসী মুকুল ঠাকুর, তাঁর স্ত্রী নাসি বেগম, মেয়ে জামাই শাকিল (ছাত্রলীগ নেতা) এবং চার ভাই, আকরাম ঠাকুর, বকুল ঠাকুর, জামান ঠাকুর ও মোকিবুল ঠাকুর। এ ছাড়া অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, ‘শাকিলকে লিবিয়ায় জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর তাঁর বাবা গতকাল একটি মামলা করেছে। পরে মূল অভিযুক্ত মুকুল ঠাকুরের মেয়ের জামাই শাকিলকে আজ সকালে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
ওসি আরও বলেন, ‘আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং শাকিলকে উদ্ধারের জন্য অতি শিগগিরই আমাদের জোর তৎপরতা শুরু হবে।’

এ নিয়ে ২৪ মার্চ ‘আব্বা আরও ১৫ লাখ টাকা দিতেই হবে, নাইলে মাইর‍্যা ফেলবে—মানব পাচারের শিকার ইতালিগামী যুবকের ফোন’ শিরোনামে দৈনিক জাতীয় কয়েকটি
পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

শাকিলের পরিবার সূত্রে জানা যায়, মুকুল ঠাকুরের প্ররোচনায় ১২ লাখ টাকায় লিবিয়া হয়ে ইতালি যেতে চান শাকিল। পরে গত ৪ জানুয়ারি প্রথমে শাকিলকে ভারতে নেওয়া হয়। পরে দুবাই হয়ে ১৪ জানুয়ারি লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে একটি ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানানো হয়েছিল। কয়েক দিন স্বাভাবিক কথাবার্তাও চলে। এরপর ১১ মার্চ থেকে তাঁর ওপর অমানবিক নির্যাতন শুরু হয় এবং মুক্তিপণের জন্য আরও ১৫ লাখ টাকা দাবি করছে চক্রটি। প্রতিনিয়ত নির্যাতন করে টাকার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে জানান। এমনকি মিডিয়ায় প্রকাশিত সংবাদ সরিয়ে নেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, ‘ইতালি পাঠানোর উদ্দেশ্যে শাকিল মিয়াসহ মোট চারজনকে মুকুল ঠাকুর লিবিয়া নেয়। এর মধ্যে তিনজন লিবিয়াতে মুকুল ঠাকুরের বাসায় আছে এবং আমার ছেলে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার গেমে লিবিয়া পুলিশের কাছে ধরা পড়ে। পরবর্তীতে লিবিয়া পুলিশ মাফিয়া চক্রের কাছে আমার ছেলে শাকিল মিয়াকে হস্তান্তর করে দেয়। উক্ত মাফিয়া চক্র আমার ছেলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে মুকুলের মাধ্যমেই টাকা চাচ্ছে। বাংলাদেশে থাকা মুকুলের ভাইয়েরা আমার কাছে সেই টাকা সংগ্রহ করে লিবিয়ায় পাঠানোর জন্য বারবার চাপ প্রয়োগ করছে।’

আব্বা আরও ১৫ লাখ টাকা দিতেই হবে, নাইলে মাইর‍্যা ফেলবে—মানবপাচারের শিকার ইতালিগামী যুবকের ফোন।
এজাহারে আরও উল্লেখ রয়েছে, ‘লিবিয়ার মাফিয়ারা আমার সঙ্গে ইমোতে যোগাযোগ করে আমার ছেলে শাকিলকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অন্যথায় তারা আমার ছেলেকে মারপিটসহ বড় ধরনের ক্ষতি করবে মর্মে হুমকি দেয় এবং দ্রুত টাকা পরিশোধ করার জন্য বারবার চাপ দিচ্ছে।

লিবিয়ায় যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবির ঘটনায় মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪