ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে উপহার খেজুর বরাদ্দ, উপজেলাগুলোতে বিতরণ শুরু

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১০৭ বার পঠিত

Oplus_131072

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর উপহার হিসেবে পাওয়া খেজুর রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় মোট ১১০ কার্টন খেজুর বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব খেজুর স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে।
বরাদ্দ তালিকা অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর দেওয়া হয়েছে। এসব খেজুর জেলার মোট ৪২টি ইউনিয়নের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, প্রতিটি কার্টনে ৮টি করে প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি নীতিমালা মেনে এসব খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

ট্যাগস :

রাজবাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে উপহার খেজুর বরাদ্দ, উপজেলাগুলোতে বিতরণ শুরু

আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬