ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২৬ লিটার মদসহ এক যুবক গ্রেপ্তার

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৫০ বার পঠিত

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে রাজবাড়ীতে পুলিশের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে ২৬ লিটার মদ সহ আনিছুর রহমান (৪০) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মদসহ গ্রেপ্তারকৃত যুবক উপজেলার খোর্দ্দমেগচামী এলাকার আ.সালাম শেখ এর ছেলে।

জানাযায়, শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এসআই সনজিব জোয়াদ্দার এসআই দীপন কুমার মন্ডল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলার বালিয়াকান্দি উপজেলাধীন খোর্দ্দ মেগচামী এলাকার মো. মুকুল মৃধা’র বসত বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ২৬ লিটার মদ সহ ঐ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শনিবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান। তিনি আরও জানান, মদসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২৬ লিটার মদসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩