ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডে আটক-১

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২০৮ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম—ইমরান হোসেন (৩০)। তিনি আমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূইয়া থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইমরান হোসেনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিখোঁজের পাঁচ দিন পর গত ৪ জুন (রোববার) ফারুক হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডে আটক-১

আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩