ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৪৬ বার পঠিত

মাটিরাঙ্গাতে সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে সবুজ বনায়ন-নির্মল পরিবেশ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা চরপাড়া জামে মসজিদে বনায়ন এর সহযোগিতায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।

এসময় মাটিরাঙ্গা চরপাড়া জামে মসজিদ ছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে একহাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে বন্ধু জুনিয়র যুব ক্লাব। চারাগুলো সহযোগিতায় করেন বনায়ন খাগড়াছড়ি পার্বত্য জেলা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী বলেন, মানুষ ও পরিবেশের পরম বন্ধু হলো গাছ বা বৃক্ষ। গাছ হলো আমাদের পরিবেশকে স্বাস্থ্যকর ও সুন্দর রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল, মিষ্টি রস, ভেষজ দ্রব্য, কাঠখড়িসহ অনেক মূল্যবান সম্পদ পাই। এই বৃহৎ অংশটির জোগান আসে প্রধানত সামাজিক এবং আঞ্চলিক বনায়ন থেকে। কিন্তু বর্তমানে উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক বনায়ন ধ্বংসের দ্বারপ্রান্তে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সকলের বাড়ির আঙ্গিনা সহ পরিত্যক্ত খালি জায়গায় বৃক্ষরোপনের আহ্বান জানান তিনি।

এসময় অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভা৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, চরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আমির হোসেন,সেক্রেটারি সহিদুল আলম, মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মামুনুর রশীদ মামুন, বন্ধু জুনিয়র যুব ক্লাবের সহসভাপতি মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: রকিসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩