ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরে ডাইরিয়ায় আক্রান্ত ৫ মাসরে শিশুর মৃত্যুর অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

ঝিনাইদহের মহশেপুরে এক পল্লী চিকিৎসকের ঔষধ খেয়ে ৫ মাসরে শিশু আনিচুর রহমানের মৃত্যুর অভিযোগ উঠছে। ডাইরিয়া আক্রান্ত শিশু আনিচুর রহমানকে গত শুক্রবার বিকালে ঔষধ খাওয়ানোর পর রাতেই তার করুন মৃত্যু হয়। নিহত শিশু ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকিপোতা গ্রামের আশানুর রহমানের ছেলে।

নিহত শিশুর মা জানান, শুক্রবার বিকালে আমার ছেলে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হলে জিন্নাহনগর বাজারে আব্দুল হান্নানরে র্ফামেসিতে নিয়ে যায়। চিকিৎসক হান্নান শিশুটিকে দেখে টোজা ও ইরোমাইসি সিরাফ দেন। পরে বাড়ীতে নিয়ে শিশুটিকে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনের পরই আরো অসুস্থ হয়ে পরে। সন্ধ্যায় শিশুটিকে জিন্নাহনগর বাজারের জুলফিকার জুলুর ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেনও দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঐ পল্লী চিকিৎসক হান্নানের কাজে নিয়ে গেলে তিনি মৃত ঘোষনা করেন।

নিহত শিশুর পরিবারের দাবি পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের ভুল চিকিৎসার কারনেই শিশু আনিচুর রহমানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন।

পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান,শিশুটির সামান্য পাতলা পায়খানা জনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছিলো। আমি তাকে টোজা ও ইরোমাইসিন দিয়েছিলাম। তবে শিশুটির যশোরে চিকিৎসা চলছিল। মাত্র দু’দিনের সামান্য ডায়রিয়াতে এন্টিবায়োটিক দেওয়া হলো জানতে চাইলে পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, এটি দেওয়া যায়। সাথে খাবার স্যালাইন খাওয়াতে বলা হয়েছিল। কিন্তু মৃত্যু হলে আমার কি করার আছে। এব্যাপারে কতিপয় ব্যক্তি শিশুর পরিবারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে আমার কিছুই করার নেই।

এদিকে শিশুটির মৃত্যুর পর পল্লী চিকিৎসক দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার জন্য এলাকার নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে বলে জানা যাচ্ছে।

মহেশপুরে ডাইরিয়ায় আক্রান্ত ৫ মাসরে শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩