ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে’ গোয়ালন্দে এমএমএস’র আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৪০৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবহেলিত নারী ও কন্যা শিশুদের উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) অফিসের নিজস্ব কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে।

এমএমএস’র আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ)এবং গ্লোবাল এ্যাফের্য়াস কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় এতে অংশ গ্রহন করে উপজেলা স্বাস্থ্য, মহিলা ও শিশু এবং সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতিত্ত্ব করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু।

এসময় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা সমাজ সেবা অফিসার মো.রুহুল আমিন, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,গোয়ালন্দ স্বাস্থ‍্য কমপ্লেক্সর এমওডিসি ডা:মো.রুহুল আমিন প্রমূখ।

সভায় দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) নারীরাও অংশ নেন। ওয়ার্কশপ সঞ্চালনা করেন আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি খাতুন।

মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু জানান,আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার ১ হাজার ২৮০ জন নারী ও ৪২০ জন কন্যা শিশুকে নিয়ে সেলাই,কম্পিউটার,বিউটি পার্লার, ক্ষুদ্র ব্যাবসা, জীবন দক্ষতা,মানবাধিকার, জেন্ডার ভায়োলেন্স, নেতৃত্ত্ব প্রদান,কাউন্সেলিংসহ নানা বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন। এছাড়া সচেতনতার জন্য বিভিন্ন দিবস উদযাপন ও খেলাধুলারও আয়োজন করে থাকেন।

‘মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে’ গোয়ালন্দে এমএমএস’র আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩