ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নি-হ-ত, আহত-৩

আশিকুর রহমান শান্ত- ভোলা:
  • আপডেট সময় : ১১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পঠিত

ভোলার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। হামলার একপর্যায় জলদস্যুরা এলোপাথাড়ি গুলি ছোড়ে। তাদের গুলির আঘাতে গুলিবিদ্ধ হয়ে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরো ৩ জেলে আহত হয়েছে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলো। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়।

আহত ও নিহত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা এলাকায় বলে জানা গেছে।
এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রপ বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। এ বিষয়ে ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোঃ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ট্যাগস :

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নি-হ-ত, আহত-৩

আপডেট সময় : ১১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫