ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

নির্বাচন কমিশনের গণতন্ত্র হত্যার ফরমায়েশি তফসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দুপুর ২ টায় ভোলা সদর রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মহাজনপট্টি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বরিশাল দালানের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

ভোলা জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোরশেদ চৌধুরী, সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার। জামায়াত নেতা রুহুল আমিন, আবু জাহান কবির সহ জামায়াতে ইসলামীর প্রায়ই ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় হরতালের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

বিক্ষোভের পরপরই ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে পুলিশের ও আনসারের সমন্বয়ে গঠিত একটি টিম নতুন বাজার থেকে সদর রোডে পৌঁছানোর আগেই মিছিল কারীরা সবার শেষ করে চলে যান।

ট্যাগস :

ভোলায় হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩