ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মনিরুজ্জামান মনির,ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩২১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা সড়কের হরিরহাট পর্যন্ত অংশের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে হরিরহাট সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে কয়েক শত নারী-পুরুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে ইউএনও ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার, জিন্নাত আলী ও বাকি মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, সড়কটির বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শত শত অটো ও ভ্যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কোমলমতি স্কুল শিক্ষার্থী, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের।
তারা দ্রুত সড়কটির সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জোর দাবি জানান।

ভাঙ্গায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫