ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্রের বুকে গর্জে উঠেছে লগি-বইঠা,দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৯:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৪০০ বার পঠিত

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে দুইদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রতিযোগিতায় দীর্ঘদিন পর নদের বুকে ছলাৎ ছলাৎ শব্দে গর্জে উঠেছে বাংলার বাঘ, সোনার তরী, হীরার তরী ও মনিরাজসহ ১৫টি নৌকার মাঝি মাল্লার বৈঠা।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ছনকান্দা এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে প্রথমদিনের মতো জামালপুর-শেরপুরসহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শকের ঢল নামে নদীর দুই পাড়ে।

স্থানীয় ও আয়োজক কমিটি সূত্র জানায়, একসময় প্রতিবছরই এই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিন্তু বিশ্বায়নের এই যুগে এখন প্রায় হারিয়ে যেতে বসেছে এই অনুষ্ঠান। দীর্ঘদিন পর দুইদিনব্যাপী জামালপুর পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই নৌকা বাইচের আয়োজন করেন ঢাকাস্থ জামালপুর সমিতি। প্রতিযোগিতার প্রথমদিন জেলার বিভিন্ন জায়গা থেকে মোট ১৫টি নৌকা অংশ নেয়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। এ সময় ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে ও ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে এবং নৌকায় চড়ে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। এদিকে বাইচ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ধরনের খাবার ও খেলনার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এতে মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়। ১৫টি নৌকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম পুরুষ্কার হিসেবে দেড় লক্ষ টাকা এবং রানারআপ হিসেবে এক লাখ টাকা প্রদান করা হয়।

কথা হয় স্থানীয় বাসিন্দা তানভীর ইসলাম, জুয়েল রানা, সাব্বির হোসেন, আমিনুল ইসলামসহ আরো অনেকের সাথে। তারা জাগো নিউজকে বলেন, একসময় জেলার বিভিন্ন জায়গায় এই নৌকা বাইচের আয়োজন করা হতো। এখন আর এই প্রতিযোগিতা তেমন একটা দেখা যায় না। বর্ষায় পানি না থাকা, অবৈধভাবে নদী দখলসহ বিভিন্ন কারণে এটি হারিয়ে যেতে বসেছে। তবে মানুষের মাঝে উৎসাহ কমেনি। তারই প্রতিফলন আজকের এই হাজার মানুষের সমাগম। গতকাল থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে মূল পর্ব অনুষ্ঠিত হলো। আমরা চাই প্রতিবছর যেনো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সদস্য ও মেলান্দহ উপজেলার মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার বলেন, নৌকা বাইচ হচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য। এটি যেনো হারিয়ে না যায় সেকারণেই মূলত তাদের এই আয়োজন। এই আয়োজনকে ঘিরে মানুষের এমন উৎসাহ উদ্দীপনা সত্যিই প্রশংসনীয়। আমাদের ইচ্ছে প্রতিবছর এখানে নৌকা বাইচের আয়োজন করা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি। উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

ট্যাগস :

ব্রহ্মপুত্রের বুকে গর্জে উঠেছে লগি-বইঠা,দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল

আপডেট সময় : ০৯:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩