বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের নতুন সভাপত খন্দকার নাসিরুল কে ফুলেল শুভেচ্ছায় বরণ
- আপডেট সময় : ০৭:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
সভাপতি মনোনীত হওয়ার পর আজ( মঙ্গলবার) ০১ সেপ্টেম্বর বিদ্যালের হল রুমে বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ ও স্থানীয় লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এসময়ে বিদ্যালয়ের সদ্য সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, একজন অশিক্ষিত লোক তার নাম হলো ছব্দু মিয়া, তার অবদান সবচাইতে বেশি, তার নাম অনেকে জানেইনা।
কেউ জিজ্ঞেস ও করে না ছবৃদু মিয়া কে! আমি সবাইকে নিয়ে মিটিং করে পরামর্শ করে যদি সবাই ঔক্যমত পোষণ করে, তাহলে আমি নাম পরিবর্তন করবো, জর্জ একাডেমি পরিবর্তন করে ছব্দু মিয়া একাডেমি করা যায় কি-না। তিনি বলেন,
যার যেখানে যে অবদান আছে তার সে অবদানকে আমাদের স্বীকার করতে হবে, তাকে সে সন্মান দিতে হবে। মনে রাখবেন যার যে খানে সন্মান আছে তাকে সে সন্মান দিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,জর্জ একাডেমির সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা, মহিবুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
জর্জ একাডেমী স্কুলের অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ আনিচুজ্জামান পান্নু, অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জাকির হোসেন চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক। খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।
তিনি বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
























