ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবলীগ কর্মীর আত্মহত্যা

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবলীগ কর্মীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩