ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিষিদ্ধ পল্লী বিক্রি ॥ পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ১১:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২১৬ বার পঠিত

শেরপুর শ্রীবরদী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে জামালপুর নিষিদ্ধ পল্লী থেকে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে। শ্রীবরদী থানা পুলিশ আজ ১০ আগষ্ট বিকেলে যুবতীকে উদ্ধারের ঘটনাটি নিশ্চত করে।

পুলিশ জানায় ওই যুবতীকে তার প্রেমিক লোকমান হোসেন বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে জামালপুর রানীগাওয়ে(দয়াময়ী মোড়) এলাকার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়।

পুলিশ প্রেমিক লোকমান হোসেনকে খোজঁছে।
অভিযুক্ত লোকমান শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিচপাড়া এলাকার জনৈক ইসমাইল হোসেন ওরফে ডাইয়ার ছেলে।
আজ ১০ আগষ্ঠ উদ্ধারকৃত যুবতীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যুবতীর বাড়ী শ্রীবরদী উপজেলাতে। গত ২০ জুন ওই যুবতীর প্রেমিক
লোকমান মিয়া প্রেমিকাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। এনিয়ে মেয়ের অভিভাবক গত ৯ আগষ্ঠ শ্রীবরদী থানায় মামলা করলে নড়েচরে বসে পুলিশ।

তাৎক্ষনিক নানা প্রযুক্তি ব্যবহার করে যুবতীর অবস্থান ঠিক করে ওইদিন রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে যুবতীকে রক্ষা করা হয়।

মামলা পুলিশ ও যুবতীর স্বীকারোক্তি থেকে জানা গেছে, বছর দুই আগে ওই নারীর পার্শবর্তি উপজেলা ঝিনাইগাতিতে বিয়ে হয়।স্বামীর সাথে সংসারে বনিবনা না হওয়ায় যুবতী মা বাবার কাছে চলে আসে।

মা-বাবা গাজীপুর জেলার পোষাক শ্রমিকের চাকরি কর। স্বামীর কাছ থেকে আসার পর মেয়ে সেখানেই থাকাতো।
এরই মধ্যে মোবাইলে ওই নারীর সাথে লোকমানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস দুই আগে ওই যুবতীর মা-বাবা যুবতীকে শ্রীবরদীতে দাদার বাড়ীতে
রেখে যায়। ঘটনার দিন ২০ জুন বিকালে প্রেমিকা নিয়ে প্রেমিক লোকমান পালিয়ে যায়। বিয়ের প্রলোভনে নানা জায়গায় ঘোরাঘুরি করে ওই রাতেই আরও ২/৩ জানের
সহয়তায় প্রেমিকাকে নিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়।

এঘটনার পর অনেক খোজাঁখুজির পর মেয়েকে না পেয়ে যুবতীর বাবা শ্রীবরদী থানায় মামলা করে।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে সাঁড়াশি অভিযানে ওই যুবতীকে উদ্ধার করা
হয়েছে।

প্রেমিক ওই পিশাচকে ধরতে পুলিশের দুইটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। বিষয়টি জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তদারকি করছেন।
আশা করছি খুব দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হবে।

ট্যাগস :

বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিষিদ্ধ পল্লী বিক্রি ॥ পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার

আপডেট সময় : ১১:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩