ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দে বৃক্ষরোপণ, সবুজের বার্তা নেতাকর্মীদের

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২৬ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেওয়ান রহমত উল্লাহ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালেহা আক্তার বুলবুলি, পৌর মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, পৌর কৃষক দলের সভাপতি আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী কামাল, পৌর তরুণ দলের সভাপতি আজম দেওয়ান এবং উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পরে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দে বৃক্ষরোপণ, সবুজের বার্তা নেতাকর্মীদের

আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬