ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিএনপির জনসভায় অসুস্থ হয়ে বৃদ্ধ সমর্থকের মৃ-ত্যু

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৮৫ বার পঠিত

ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ও মৃত খালেক মাতুব্বরের ছেলে। তিনি বিএনপির একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেলে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালে সিদ্দিক মাতুব্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর জানান, সিদ্দিক মাতুব্বর জনসভায় উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

বিএনপির জনসভায় অসুস্থ হয়ে বৃদ্ধ সমর্থকের মৃ-ত্যু

আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬