ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বালিয়াকান্দিতে মাটি বহনকারী মিনি ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু 

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২১২ বার পঠিত
রাজবাড়ী জেলার বালিযাকান্দিতে স‍্যালো মেশিনের তৈরি মাটি বহনকারী মিনি ট্রাক্টরের চাপায় চয়ন মন্ডল (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েেছ। এ দুর্ঘটনায় আহত হয়েছে চয়নের মামাতো ভাই সৌমেন বিশ্বাস (১৭)।
মঙ্গলবার দুপুর ১:০০ টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা স্কুল সংলগ্ন মোড়ে আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের স্থানীয় বানীবহ গ্রামের কৃষ্ণপদ মন্ডলের ছেলে। সে রাজবাড়ী ডা: আবুল হোসেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত সৌমেন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের গেলেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। আহত সৌমেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার চয়ন নতুন ঘুরঘুরিয়া গ্রামে মামা গেলেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে তার মামাতো ভাই সৌমেনের মোটরসাইকেল নিয়ে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি সে নিজেই চালাচ্ছিল এবং সৌমেন পেছনে বসে ছিল। গ্রামীণ সড়ক দিয়ে তারা ধর্মতলা স্কুলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা সেলো মেশিন দিয়ে তৈরি মাটিবাহী একটি মিনি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয় এবং সৌমেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় সৌমেনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বালিয়াকান্দিতে মাটি বহনকারী মিনি ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু 

আপডেট সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩