ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে ঘরের দরজা ভেঙ্গে ৩জনকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মোঃআজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২১৭ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিকলীগ নেতা হত্যার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়ীতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইলিয়াছ মন্ডল (২৭), তার স্ত্রী শাবনাজ (২১) ও তার ভাই অসীম মন্ডল (২২) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দু-বৃত্তরা।

তারা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের ইসলাম মন্ডলের ছেলে ও পুত্রবধু। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। এসময় রাজ্জাক শেখ ও রশিদ লস্কর নামে ২জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড় টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী জানিয়েছেন, গড়াই নদীর চরের সরকারী খাস জমিকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে ও নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ও মুদিদোকানী আব্দুল আজিজ মহাজন (৪৫) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই বিভিন্ন বাড়ীতে ও ক্ষেতের ফসল রাতের অন্ধকারে লুটপাট করছে একটি চক্র। পুলিশী পাহাড়া থাকা সত্বেও এরা বেপরোয়া ভাবে লুটপাট চালিয়ে আসছে। এ ঘটনায় কয়েকটি মামলা দায়ের হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াছ মন্ডল বলেন, সোমবার রাত দেড় টার দিকে ২৫-৩০ জনের একটি গ্রুপ দরজা ভেঙ্গে ঘরে ঢোকে। তারা আমাকে ও আমার ভাই অসীম মন্ডলকে কুপিয়ে জখম করাসহ স্ত্রী শাবনাজকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

আমাদের আত্নচিৎকারে আশপাশের লোকজন ও টহলে থাকা পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এখানেই চিকিৎসাধীন আছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে রাজ্জাক শেখ ও রশিদ লস্করকে আটক করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. বিদ্যুৎ কুমার কন্ডু বলেন, রাত ৩ টার দিকে তাদেরকে পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ২জনকে আটক করা হয়েছে।

বালিয়াকান্দিতে ঘরের দরজা ভেঙ্গে ৩জনকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩