ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বালিয়াকান্দিতে গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৫৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬ টি গাঁজা গাছসহ চাষী কানাই মন্ডল (৩৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কানাই মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সন্তোষ মন্ডলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে রবিবার (১৮ জুন) সন্ধ্যায় এসআই মো. রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষ আমলা গ্রামের কানাই মন্ডলকে তার রোপনকৃত পাট ক্ষেতের মধ্য থেকে ৬টি গাঁজার গাছ (প্রতিটি গাছ প্রায় ১২ ফুট লম্বা) উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, কানাই মন্ডলকে আটকের পর মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

বালিয়াকান্দিতে গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩