ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে ১ আসনে ধানের শীষের পক্ষে সহস্রাধিক নারীর র‍্যালি

সৈকত মন্ডল, বাগেরহাট:
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯৯ বার পঠিত

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বিএনপির রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন কপিল কৃষ্ণ মন্ডল। ১ আসনে প্রথম বিএনপির দলীয় প্রতীকে হিন্দু (সনাতন ধর্ম) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এলাকায় সৃষ্টি করেছেন ব্যাপক আলোচনা ও আগ্রহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের আয়োজনে বাগেরহাটের চিতলমারি বাজারে কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে উপজেলার প্রত্যান্ত গ্রাম থেকে আসা সহস্রাধীক নারীদের নিয়ে এক বিশাল নির্বাচনী র‍্যালি বের করেন। র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে শেষ হয়।
র‍্যালিতে অংশ নেওয়া নারীরা বিএনপির দলীয় প্রতীক বহন করে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিতলমারি বাজার পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

এসময় উপস্থিত ছিলেন, সি: সহ সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

কপিল কৃষ্ণ মন্ডল বলেন,এই বিপুল সংখ্যক নারী ভোটারদের উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও শক্তি জুগিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাগেরহাট-১ আসনকে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসনে রূপান্তর করতে চাই।

বাগেরহাটে ১ আসনে ধানের শীষের পক্ষে সহস্রাধিক নারীর র‍্যালি

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬