
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বিএনপির রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন কপিল কৃষ্ণ মন্ডল। ১ আসনে প্রথম বিএনপির দলীয় প্রতীকে হিন্দু (সনাতন ধর্ম) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এলাকায় সৃষ্টি করেছেন ব্যাপক আলোচনা ও আগ্রহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের আয়োজনে বাগেরহাটের চিতলমারি বাজারে কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে উপজেলার প্রত্যান্ত গ্রাম থেকে আসা সহস্রাধীক নারীদের নিয়ে এক বিশাল নির্বাচনী র্যালি বের করেন। র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া নারীরা বিএনপির দলীয় প্রতীক বহন করে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিতলমারি বাজার পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
এসময় উপস্থিত ছিলেন, সি: সহ সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কপিল কৃষ্ণ মন্ডল বলেন,এই বিপুল সংখ্যক নারী ভোটারদের উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও শক্তি জুগিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাগেরহাট-১ আসনকে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসনে রূপান্তর করতে চাই।