ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় – জিএম কাদের

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২১১ বার পঠিত

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে
নির্বাচন হচ্ছে, সেভাবে কোনভাবেই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কি ধরনের হবে, তা
সব দল মত সকলের সাথে কথা বলে এক মত হতে হবে। আজ দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের
পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় জিএম কাদের বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। একটি সুষ্ঠ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি নিয়ে বিশেষ ব্যবস্থা নেবে। এটা তাদের অভ্যন্তরীন বিষয়, এটা তাদের অধিকার আছে। অবাধ সুষ্ঠ নির্বাচনের পক্ষে আমরা এই ভিসানীতি সমর্থন করি।

এ সময় তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কিভাবেহবে এবং জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত
নেয়া হবে। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় – জিএম কাদের

আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩