ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে ইউনুছ মিয়া-সভাপতি ও ইলিয়াছ-সম্পাদক

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২৭৪ বার পঠিত

বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ্য ভোটে মো. ইউনুছ মিয়া সভাপতি ও মোহাম্মদ ইলিয়াছ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫জুন) রাতে কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিজয়ীদের নাম ঘোষনা করেন।

এর আগে দুপুরের দিকে বড়নাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জয়নাল আবেদীন খন্দকার। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল বশর এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।

আগামী নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চতুর্থবারের মতো আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা তৃনমুল নেতাকর্মীদের সরকারের উন্নয়নের পক্ষে জনমত গঠনরূপ কাজ করার আহবান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতে উন্নয়ন বিরোধহীন অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল গনি, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন, গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ছাড়াও ইউনিয়ন আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে ইউনুছ মিয়া-সভাপতি ও ইলিয়াছ-সম্পাদক

আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩