ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফে‌রি থে‌কে নদী‌তে যুব‌কের ঝাপ, পানিতে ভাসতে দেখে উদ্ধার কর‌লো স্থানীয় ব‌্যবসায়ী

জহুরুল ইসলাম হালিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৮৭ বার পঠিত

রাজবাড়ীর গো‌য়োল‌ন্দ উপজেলার দৌলত‌দিয়া পদ্মায় রো রো ফে‌রি বরকত থে‌কে নদী‌তে ঝা‌পি‌য়ে প‌ড়ে বাঁধন মোলা (৩০) না‌মে এক যুবক।

এ সময় মানবিকতার দিক থে‌কে দৌলত‌দিয়া ৫ নং ফে‌রি ঘা‌টের স্থানীয় মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা ইঞ্জিন চা‌লিত এক‌টি ট্রলার নি‌য়ে উদ্ধার ক‌রে। পরে তাকে নৌ-পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছেন।

শ‌নিবার (০৫ আগষ্ট) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘাট এলাকার পদ্মায় এ ঘটনা ঘ‌টে‌ছে।

নদী‌তে ঝা‌ঁপি‌য়ে পড়া যুবক বরগুনার তালত‌লি উপজেলার তালুকদার পাড়া’র মৃত আব্দুল মা‌লেক মোল্লার ছে‌লে।

দৌলত‌দিয়া ৫ নং ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, তি‌নি তার ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে ব‌সে ছি‌লেন। হঠাৎ সে সময় নদী‌তে এক ব‌্যা‌ক্তি ভে‌সে যে‌তে দে‌খে এক‌টি ট্রলার নি‌য়ে ৫ ও ৭ নম্বর ফে‌রি ঘা‌টের মাঝামা‌ঝি স্থান থে‌কে ওই ব‌্যা‌ক্তি‌কে উদ্ধার ক‌রে ট্রলা‌রে তু‌লে পা‌ড়ে নি‌য়ে আসেন। আর একটু প‌ড়ে গে‌লে হয়‌তো তা‌কে উদ্ধার করা সম্ভব হ‌তো না। কারণ সে ক্লান্ত হ‌য়ে ডুব‌তে শুরু ক‌রে‌ছি‌লো। নদীর পা‌ড়ে আনার পর জান‌তে পা‌রেন ওই ব‌্যা‌ক্তি ছিনতাইকারী। প‌ড়ে তা‌কে নৌ-পু‌লি‌শের হাতে তু‌লে দেন। আস‌লে মান‌বিকতার জায়গা থে‌কে তি‌নি তা‌কে উদ্ধার ক‌রে‌ছেন। সে ছিনতাইকারী হ‌লেও তো মানুষ।

দৌলত‌দিয়া নে‌ৗ-পু‌লি‌শ ফাঁ‌ড়ির ইন্সপেক্টর সিরাজুল ক‌বির জানান, দৌলতদিয়া থে‌কে পাটু‌রিয়ার উদ্দে‌শ্যে ছে‌ড়ে যাওয়া রো রো ফে‌রি বরকত থে‌কে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদী‌তে ঝা‌পি‌য়ে প‌রে। এ সময় চান্দু মোল্লা নামে স্থানীয় এক মাছ ব্যাবসায়ী ট্রলার নি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে তা‌দের কা‌ছে সোপর্দ ক‌রে। এখন সে তা‌দের হেফাজ‌তে র‌য়ে‌ছে।

তি‌নি আরও জানান, ধারনা করছেন ফে‌রি‌তে ওই যুবক ছিনতাই কর‌তে গি‌য়ে জনগ‌ণের ধাওয়া খে‌য়ে নদী‌তে ঝাপ দি‌য়ে‌ছে। তারপরও অ‌ধিকতর নি‌শ্চিত হ‌তে কাজ কর‌ছেন তারা। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফে‌রি থে‌কে নদী‌তে যুব‌কের ঝাপ, পানিতে ভাসতে দেখে উদ্ধার কর‌লো স্থানীয় ব‌্যবসায়ী

আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩