ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে বরকত-রুবেলের মানি লন্ডারিং মামলার সম্পুরক চার্জসিটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৭৩০ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দর উদ্যোগে বহুল আলোচিত বরকত-রুবেলের নামে দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলার সম্পুরক চার্জসিটের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন আজ মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. অনিমেষ রায়।

এ সময় উপস্থিত ছিলেন নতুন চার্জসিট ভুক্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সাহেব ছারোয়ার, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ ব্যাপারী, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড.স্বপন কুমার পাল এবং কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন, আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার যে সম্পুরক চার্জসিট দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মূলক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার নীল নকশার অংশ। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এড. আনিমেষ রায় বলেন, অতীতে জাতীয় পার্টি, বিএনপি-জামাতের আমলে হামলা-মামলার শিকার হয়েও কখনো আমরা আওয়ামী লীগ ছেড়ে যাইনি। দলের জন্য ত্যাগ শিকার করে দল ক্ষমতায় থাকতে আমাদের আজ মিথ্যা অভিযোগের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, সম্পুরক অভিযোগ পত্রের অনেক আইনজীবি বরকত-রুবেলের বিভিন্ন মামলার সরকার পক্ষের কুশলী। তাই তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া বাধা গ্রস্থ করার জন্যই এই সড়যন্ত্র মূলক চার্জসিট দেয়া হয়েছে। এর ফলে এই অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে এবং আমাদের রাজনৈতিক ও পেশাগত জীবন শেষ করবে।

ট্যাগস :

ফরিদপুরে বরকত-রুবেলের মানি লন্ডারিং মামলার সম্পুরক চার্জসিটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩